Header Ads Widget

পুলিশের সাথে সংঘর্ষ নেতা কর্মীদের | BD News Come 24


গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের সঙ্গে বাম জোটের নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।
রোববার (১৪ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে জ্বালানি মন্ত্রণালয় অভিমুখে রওনা হয় বাম জোট। মিছিল নিয়ে সচিবালয়ের পশ্চিম গেটের সামনে গেলে পুলিশের বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা।
এসময় ব্যারিকেড সরিয়ে মিছিল নিয়ে এগিয়ে যেতে চাইলে পুলিশের সঙ্গে বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীদের ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ৪ কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন জোটের নেতাকর্মীরা।
গ্যাসের দাম কমানো না হলে ১৯ জুলাই জোটের প্রতিনিধি সম্মেলন থেকে আরো কঠোর কর্মসূচি দেয়ারও হুঁশিয়ারি দেন নেতারা।

Post a Comment

0 Comments