Header Ads Widget

ইউটিউবার বুলবুল আহমেদ (সাফিন) এর উপর ধর্ষণসহ আরও অনেক রকম যৌন হয়রানির অভিযোগ | তাকে খুঁজছে পুলিশ | BD News Come 24

Date: 13/07/2019
প্রতিনিধি, ঢাকা


উঠতি মডেল, ইউটিউবার ও ‘সমাজসেবার’ ভিডিও ফেসবুকে ছড়িয়ে জনপ্রিয়তা পাওয়া সেই শাফিন আহম্মেদের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা করেছে এক তরুণী।
মিরপুর-১১ নম্বরে নিজ মালিকানার শাফিনস ইংলিশ লার্নিং ইনস্টিটিউটে শিক্ষকতা করে আসছেন শেখ বুলবুল আহমেদ ওরফে শাফিন আহমেদ। গত ১০ জুলাই পল্লবী থানায় ওই মামলাটি করা হয়। মামলায় নং ২৩।
মামলা সূত্রে জানা গেছে, গত ৮ মাস পূর্বে পল্লবী থানাধীন সেকশন ১১ এর ওয়ান ব্যাংক লিমিডেটের ভবনে অবস্থিত শাফিনস ইংলিশ লার্নিং একাডেমি’ নামক কোচিং সেন্টারে প্রাইভেট কোর্সে ৫০ হাজার টাকা ফি দিয়ে ভর্তি হন ওই তরুণী। ভর্তির পর শাফিন আহমেদ তাকে ইংলিশ স্পোকেন আলাদাভাবে পড়াতেন। খোঁজ-খবর নেয়ার উদ্দেশ্যে ব্যক্তিগত ফোন নম্বর নেন। মাঝে মধ্যে ফোন করা শুরু করেন। প্রায়ই গভীর রাতে শাফিন ওই তরুণীকে ফোন করে আপত্তিকর কথাবার্তা বলা শুরু করেন। পর্নো জাতীয় ভিডিও পাঠাতেন ফেইসবুকে। এসব বন্ধে নিষেধ করলে ভয়ভীতি দেখাতেন। টাকা খরচ করে কোচিংয়ে ভর্তি হওয়ার কারণে নিরুপায় হয়ে ক্লাসে যেতেন ওই তরুণী। কোচিংয়ে পড়তে গেলে শরীরের স্পর্শকাতর স্থানে শাফিন হাত দিতেন বলেও মামলায় উল্লেখ করেন তিনি।
গত ১০ নভেম্বর সন্ধায় ৬টার দিকে কোচিংয়ে গেলে একা পড়ানোর কথা বলে কোচিংয়ে কর্নারের একটি কক্ষে নিয়ে যান। সেখানে লিখতে ও পড়তে দেন। রাত সাড়ে ৯টার দিকে সবাই চলে গেলে শাফিন পেছন থেকে জড়িয়ে ধরেন এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। একপর্যায়ে কৌশলে কক্ষ থেকে বেরিয়ে গেলেও লোকলজ্জার ভয়ে বিষয়টি কাউকে জানাননি ওই তরুণী। পরে বান্ধবীদের সঙ্গে আলোচনা করে মামলার সিদ্ধান্ত নেন তিনি।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আরিফ হোসেন জানান, মামলার পর থেকে আমরা শাফিনের সম্ভব্য সব গন্তব্যে খোঁজ করেছি। তাকে পাওয়া মাত্র গ্রেফতার করা হবে।






Post a Comment

0 Comments