হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
১৪ জুলাই, ২০১৯ ২৩:০০
হাটহাজারীতে ট্রেনের ধাক্কায় সুধীর রঞ্জন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুর ২টার দিকে উপজেলার ফতেপুর জোবরা রেল ক্রসিং সংলগ্ন বড়ুয়া পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, জোবরা বড়ুয়া পাড়ার সুধীর রঞ্জন প্রকাশ ডা. পারুলীর বাপ বাড়ি থেকে বের হয়ে রেল ক্রসিং পার হবার সময় নাজিরহাট থেকে ছেড়ে আসা শহরমুখি ডেমু ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ইউপি সদস্য মো. আলমগীর হোসেন জানান, নিহত সুধীর রঞ্জন মানসিক সমস্যায় ভুগছিলেন। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন এ ঘটনায় রেলওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।


0 Comments