রাজধানীতে এডিস মশা ধ্বংসে ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে ২২ জুলাইয়ের মধ্যে তা দুই সিটি কর্পোরেশনসহ বিবাদীদের জানাতে বলা হয়েছে।
রোববার (১৪ জুলাই) বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ারদির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত রুলসহ এই আদেশ দেন।
জারিকৃত রুলে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ ব্যক্তিদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র, দুই প্রধান নির্বাহী কর্মকর্তা, স্বাস্থ্যসচিব, এলজিআরডি সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে।


0 Comments